হোম > শিক্ষা

রাকসুতে নির্বাচিতদের অভিনন্দন জানালেন ছাত্রদলের এজিএস প্রার্থী এষা

আতিকুর রহমান নগরী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা হেরে গেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ হাজার ২০টি ভোট কম পেয়েছেন তিনি।

ফলাফলে দেখা গেছে, এজিএস পদে এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট। তাকে পরাজিত করা ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে পর্যায়ক্রমে ১৭টি হলের ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর শুক্রবার সকালে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল সমর্থিত এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা।

নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এষা লিখেছেন, ‘শিক্ষার্থীদের রায়ই চূড়ান্ত! সকলের এত বেশি ভালোবাসা পেয়েছি যা অকল্পনীয়। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি ছিলাম, আছি এবং থাকব। দোয়া রাখবেন আমার জন্য! অভিনন্দন নবনির্বাচিত সকল রাকসু প্রতিনিধিদের।’

শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই