হোম > শিক্ষা

চাকসু নির্বাচনে ছাত্র অধিকার ও ছাত্র মজলিসের জোট প্যানেল ঘোষণা

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৪ সদস্যের সমন্বিত প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস। এই জোট প্যানেলের নাম ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’। শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলে ভিপি পদে ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক তামজিদ উদ্দিন, জিএস পদে ইসলামী ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহামুদ রুমি এবং এজিএস পদে ছাত্র অধিকার পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মো. রোমান রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্যানেলের বাকিরা হলেন– খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মো. সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে দেওয়ান রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক পদে তৌহিদুল ইসলাম (সাঈদ), সহ-দপ্তর সম্পাদক পদে শাফিন রহমান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে সানজিদা আক্তার শিপু, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মাজহারুল ইসলাম (শুভ), গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে তৈৗহিদুল ইসলাম সুহান, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান রয়েছেন; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নাজমুস সাদাত মো. সায়েম, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে মো. নাজমুছ ছাকিব এবং সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ইয়াছিন আরাফাত এবং পাঠাগার ও ক্যাটাগরিয়া বিষয়ক সম্পাদক পদে মো. মারুফ।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান, সালমান মাহাম্মদ সজিবকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চাকসু ও হল সংসদের ঘোষিত তফসিল অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর চাকসু ও হল সংসদের মনোনয়ন বিতরণ শুরু হয়। গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। চাকসু ও হল সংসদের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান

আনন্দ, স্মৃতি ও সম্প্রীতির মেলবন্ধন

ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির কঠোর নির্দেশনা

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবির নতুন ভিসি কে এই অধ্যাপক ওবায়দুল

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

উন্মুক্ত, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি