হোম > শিক্ষা

ঢাবিতে জাতীয়তাবাদী চারুশিল্পীদের নিয়ে ইফতার মাহফিল

ঢাবি সংবাদদাতা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের চারুকলা শাখা অনুষদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী চারুশিল্পীদের নিয়ে মতবিনিময়, ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এ সংবর্ধনা ও ইফতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী প্রফেসর ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম চঞ্চল, শিল্পী রুস্তম আলী প্রামানিক, শিল্পী প্রফেসর ড. আব্দুল মতিন তালুকদার এবং শিল্পী দেবাশীষ পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা সাদা দলের আহ্বায়ক শিল্পী ইসরাফিল রতন। শিল্পী প্রফেসর একেএম কাওসার হাসান টগর, শিল্পী মোঃ আব্দুল আজিজ এবং মেরাজী আশা ঐশী-এর সঞ্চালনায় পরিচালিত এই সভায় বাংলাদেশের জাতীয়তাবাদী শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন এবং সকলে তাঁদের মতামত প্রকাশ করেন। তাঁরা সকলে জাতীয়তাবাদী শিল্পীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

বিএনপি কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, ইউনিভার্সিটি টিচার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান এবং চারুকলা সাদা দলের সাবেক আহ্বায়ক শিল্পী ড. শেখ মনির উদ্দিন জুয়েল মানবতাবাদী সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেড আর এফ) ডিরেক্টর মনোনীত হওয়ায় এ অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয়।

উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই দুই নেতা রাজপথে থেকে তাঁদের বলিষ্ঠ নেতৃত্বদানের মাধ্যমে আন্দোলন সচল রাখতে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেড আর এফ)-এর আর্ত মানবতার সেবামূলক কর্মকাণ্ডে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন।

ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাউশির কঠোর নির্দেশনা

জবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন

ঢাবির নতুন ভিসি কে এই অধ্যাপক ওবায়দুল

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

উন্মুক্ত, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে

পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান