ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে দীর্ঘ ছুটি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আগামী ২২ মে (শুক্রবার) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১ জুন থেকে অফিসসমূহ যথারীতি চালু হবে।
এদিকে, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন মিলিয়ে আগামী ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ক্লাস বন্ধ থাকবে। দীর্ঘ এক মাসের এই ছুটি শেষে আগামী ২২ জুন থেকে ক্লাসসমূহ আবার যথারীতি শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।