হোম > শিক্ষা > বরিশাল

বাল্যবিবাহ করতে গিয়ে জরিমানা গুনলেন প্রবাসী

বরিশাল অফিস

বরিশালে বাল্যবিবাহ করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডে ৮০ হাজার টাকা জরিমানা দিয়েছেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদার। গত শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলার টিকাসার গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন জানান, শুক্রবার দুপুরে উপজেলার টিকাসার গ্রামের ১৫ বছরের এক কিশোরীর বাল্যবিবাহের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে বর শাহীনকে ৫০ হাজার টাকা ও কনের বাবা মোসলেম সরদারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়াও কনেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে কনের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

তিনি আরো বলেন, গত ২০ দিন আগেও প্রবাসী শাহীন অন্য এক জায়গায় বাল্যবিযবাহ করতে গিয়ে আটক হয়েছিলেন। সে সময় প্রবাসী বিবেচনায় মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও মেয়ে নিহত, স্ত্রী-ছেলে গুরুতর আহত

পূজা দেখতে গিয়ে নৌকাডুবি: বাড়ি ফেরা হলো না মা-মেয়ের

টেংরাগিরি ইকোপার্ক থেকে উধাও হচ্ছে হরিণ, নীরব বন বিভাগ

ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা

ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারি, ক্ষমতার জন্য ইসলাম নয়: ফয়জুল করীম

শিক্ষকদের অধিকার ও মর্যাদা নিয়ে ভোলায় সম্মেলন

রাঙ্গাবালী নদীতে অভিযান, ১২ জেলের কারাদণ্ড

ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নিয়ে উধাও

মা ইলিশ পাচারের চেষ্টা, ২টি কাভার্ড ভ্যান ও ফিশিং বোট আটক

সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই : গণপূর্ত প্রতিমন্ত্রী