হোম > শিক্ষা > চট্টগ্রাম

পাঠ্য বই কেলেঙ্কারিতে মামলা, সুপার-সভাপতিসহ ৪ জন কারাগারে

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকারি পাঠ্যবই কেলেঙ্কারির ঘটনায় অবশেষে মামলা হয়েছে। এ মামলায় ইতোপূর্বে পুলিশ হেফাজতে নেয়া মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) রুকন উদ্দিন, পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন, বই ক্রেতা মো. ইমরান ও গাড়ি চালক আজমত আলীকে থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সোমবার বিকেলে রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) ঈদগাঁও উপজেলা, তাদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা দায়ের করেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমান মামলা দায়ের ও চারজনকে উক্ত মামলায় আদালতে সোপর্দের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট রাতের আধারে সরকারি পাঠ্যবই অবৈধভাবে বিক্রিকালে স্থানীয় জনতা গাড়িসহ জব্দ করে থানায় সোপর্দ করে।

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু

বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু