হোম > শিক্ষা > চট্টগ্রাম

দাউদকান্দিতে তিন গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

কুমিল্লার দাউদকান্দিতে ত্রিমুখী সংঘর্ষে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির শহীদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রওশন মিয়া। ৬৫ বছর বয়সী রোশন উপজেলার সরকাপুর গ্রামের বাসিন্দা। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার এসআই ফারুক ইসলাম জানান, এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের সামনে কাভার্ডভ্যান-মাইক্রোবাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রোশন মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি থানা হেফাজতে নেয়া হয়েছে।

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ভেসে আসা জাহাজের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মামলা প্রত্যাহার দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক

নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি

জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২৫ জেলে আটক

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক