হোম > শিক্ষা > ঢাকা

আমগাছে ঝুলছিল বৃদ্ধের লাশ

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে বনের ভেতরে আমগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার প্রহলাতপুর ইউনিয়নের বনখড়িয়া চিলাই নদীর তীরের বন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুল আলী। ৫০ বছর বয়সী আলী একই গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তিনি প্রতিবন্ধী ছিলেন।

নিহতের ভাই আসাদুল বলেন, সকালে খাবার না খেয়ে বাড়ি থেকে বের হন আলী। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। একপর্যায়ে বাড়ির পাশে বনের ভেতর আমগাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক এসআই মাহবুব জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে