হোম > শিক্ষা > প্রাথমিক

প্রাথমিক শিক্ষক বদলি নিয়ে জরুরি নির্দেশনা

আমার দেশ অনলাইন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সোমবার অধিদপ্তরের এক নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনার জন্য চারটি পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। তবে অন্যান্য কমিটির মাধ্যমে নিষ্পত্তিযোগ্য আবেদনও সরাসরি জাতীয় কমিটির কাছে দাখিল করা হচ্ছে।

এতে আরও বলা হয়, কিছু ক্ষেত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে, উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্যসচিবরা আবেদন গ্রহণ না করায় শিক্ষকরা বাধ্য হয়ে জাতীয় কমিটির কাছে আবেদন দাখিল করছেন, যা অনাকাঙ্ক্ষিত।

এ ছাড়া শিক্ষকরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন না করে সরাসরি জাতীয় কমিটির কাছে আবেদন করায় সরকারি কার্যক্রমে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় কমিটিগুলোকে নিজ নিজ এখতিয়ারাধীন আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় কমিটির এখতিয়ারাধীন আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে। অন্যথায় এসব আবেদনের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা হবে না। বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বোর্ডগুলো

পরীক্ষা নয়, প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে

সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার

নীলক্ষেত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মোতাহার

প্রাথমিকে ফের বদলির নিয়ম বদল, যুক্ত হলো সাত নতুন শর্ত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার