হোম > শিক্ষা > প্রাথমিক

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এমপিও ও অনুদান বাস্তবায়নের দাবি

স্টাফ রিপোর্টার

অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও বাস্তবায়ন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পদে চূড়ান্ত অনুমোদন পাওয়া অনুদানবিহীন শিক্ষক-শিক্ষিকাদের অনুদান অনতিবিলম্বে ছাড়ের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

মঙ্গলবার সকালে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক কল্যাণ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষামন্ত্রী, সচিব এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

সংগঠনের আহ্বায়ক মাওলানা শামসুল হক আনছারীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি আব্দুল হান্নান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে ইবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শূন্য পদে নিয়োগপ্রাপ্ত ও কর্মরত অনুদানবিহীন শিক্ষক-শিক্ষিকাদের অনুদান ছাড়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এরপরও প্রায় ১০ মাস পার হতে চললেও এখন পর্যন্ত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কোনো শিক্ষক-শিক্ষিকার অনুদান ছাড় করেনি। এতে এক হাজার ৬৯০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত অনুদান অনতিবিলম্বে ছাড়ের জোর দাবি জানান।

এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করে বলা হয়, আগামী ২০ তারিখের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২১ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সব শিক্ষকদের নিয়ে মানববন্ধনের পাশাপাশি লাগাতার অবস্থান কর্মসূচি পালন এবং ঈদ উৎসব বর্জন করা হবে।

এআরবি

নিয়োগবঞ্চিতদের আমরণ অনশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের হামলা

প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি

১১ অক্টোবরের মধ্যেই পদায়ন দাবি, ওরিয়েন্টেশন বর্জন করে আন্দোলনের ডাক প্রাথমিক শিক্ষকদের

ভেরিফিকেশনে প্রার্থীরা বাদ পড়ায় ক্ষোভ, মন্ত্রণালয়ের নরম সুর

প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয়

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বোর্ডগুলো

পরীক্ষা নয়, প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে