হোম > শিক্ষা > প্রাথমিক

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

আমার দেশ অনলাইন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশিত হবে। শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণলয় সূত্রে এ তথ্য জাানা গেছে।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এ দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।

সারা দেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন)।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।

এমবি

নিয়োগবঞ্চিতদের আমরণ অনশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের হামলা

প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি

১১ অক্টোবরের মধ্যেই পদায়ন দাবি, ওরিয়েন্টেশন বর্জন করে আন্দোলনের ডাক প্রাথমিক শিক্ষকদের

ভেরিফিকেশনে প্রার্থীরা বাদ পড়ায় ক্ষোভ, মন্ত্রণালয়ের নরম সুর

প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয়

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর, শিক্ষার্থীদের জন্য ৬ নির্দেশনা

বাঁশখালীতে বন্যার্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বোর্ডগুলো

পরীক্ষা নয়, প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে