হোম > শিক্ষা > মাধ্যমিক

সরকারের শেষ সময়ে নতুন শিক্ষা আইনের খসড়া প্রকাশ

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে এসে নতুন শিক্ষা আইন প্রণয়নে খসড়া প্রকাশ করা হয়েছে। এই আইনের খসড়ার ওপর মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে উল্লিখিত ই-মেইলে পাঠাতে হবে।

বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য এই আইন প্রণয়ন হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত রোববার এ খসড়া প্রকাশ করা হয়েছে। ইমেইলে নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাঠাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রসার, সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ অবারিত, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী ও সর্বজনীন করা এবং শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করিয়া আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচলিত আইনের বিধানগুলো অধিকতর সংহত ও কার্যকর করার উদ্দেশে পরিপূরক বা সম্পূরক বিধান প্রণয়নকল্পে আনীত।

যেহেতু মানসম্পন্ন শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক, জীবনব্যাপী এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন, যেহেতু, শিক্ষা সম্পর্কিত প্রচলিত আইনের বিধানগুলোকে অধিকতর সমন্বিত ও কার্যকর করার উদ্দেশে পরিপূরক বা সম্পূরক বিধান প্রয়োজন। সেহেতু, এই আইন প্রণয়ন করা হলো।

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!

চীনে হবে জাতীয় হকি দলের প্রস্তুতি

ধন্যবাদ অধিনায়ক