হোম > শিক্ষা > মাধ্যমিক

এসএসসির ষষ্ঠদিনের পরীক্ষায় অনুপস্থিতি ৩৫ হাজার

স্টাফ রিপোর্টার

রাজধানীর আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: আমার দেশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠদিনে ২৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন ১১ টি শিক্ষাবোর্ড মিলিয়ে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৯৪৬ জন। বহিষ্কার ও অনুপস্থিতি বেশি মাদ্রাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায়।

রোববার পরীক্ষা শেষে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে-রোববার সাধারণ নয়টি শিক্ষাবোর্ডের অধীনে গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব বোর্ডের মোট ১৩ লাখ ১৭ হাজার ১৭৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১২ লাখ ৯৮ হাজার ৫২১ জন। এসব বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ১৮ হাজার ৬৫২ জন। এদিকে সাধারণ ৬ শিক্ষাবোর্ডের ১৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় দুই লাখ ৪৯ হাজার ৩০ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল দুই লাখ ৩৬ হাজার ৪৫৪ জন। অনুপস্থিতির সংখ্যা ১২ হাজার ৫৭৬ জন। এই বোর্ডের ৬ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের পদার্থ বিজ্ঞান-২ পরীক্ষায় এক লাখ ১৯ হাজার ৯৯৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল এক লাখ ১৬ হাজার ২৭৫ জন। এ বোর্ডের ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এলআর

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন সূচি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

দাখিল ২০২৭ সালের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার

শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে মাউশির কমিটি