হোম > শিক্ষা > মাধ্যমিক

এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

স্টাফ রিপোর্টার

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে সোমবার । এদিন বেলা ৩টায় তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। রোববার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনঃনিরীক্ষণের ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং https://eduboardresults.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তারা ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন বিষয়ের মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন।

১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদনে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বোর্ডভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ১৭ হাজার ৭০০টি আবেদন পড়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে।

এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর শিক্ষা বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি এবং সিলেট শিক্ষা বোর্ডে ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

ডিসেম্বরের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের

যৌন হয়রানির প্রতিবাদ করায় ক্লাস স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসিতে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯১টি বেড়েছে

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন সূচি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার