হোম > শিক্ষা > মাধ্যমিক

এসএসসিতে শহীদ পুলিশ স্মৃতি কলেজের শতভাগ সাফল্য

আমার দেশ অনলাইন

এসএসসি পরীক্ষা-২০২৬-এ শতভাগ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ পুলিশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ পুলিশ স্মৃতি কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৪৭৭ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৬ জন শিক্ষার্থী।

কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৪৭৭ পরীক্ষার্থীর সবাই পাস করায় এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশ। অন্যদিকে ২৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় জিপিএ-৫ প্রাপ্তির হার ৫৩ দশমিক ৬৭ শতাংশ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা এ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সুপরিকল্পিত একাডেমিক কার্যক্রমও এবারের ফলাফলে ইতিবাচক ভূমিকা রেখেছে।

শহীদ পুলিশ স্মৃতি কলেজের এ ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কলেজ কর্তৃপক্ষ তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরো সাফল্য কামনা করেছে।

এ ছাড়া এসএসসি পরীক্ষা-২০২৬-এ প্রতিষ্ঠানটির শতভাগ পাস ও উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ-৫ অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করে তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

শহীদ পুলিশ স্মৃতি কলেজ মিরপুর-১৪, ঢাকা-১২০৬-এ অবস্থিত বাংলাদেশ পুলিশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান।

এআরবি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

দাখিল ২০২৭ সালের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার

শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে মাউশির কমিটি

বদলি আবেদনের খসড়া বিজ্ঞপ্তির ১৪ নির্দেশনায় যা আছে