হোম > শিক্ষা > মাধ্যমিক

শিক্ষার্থীরা নৈতিকতাবিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়

ইউজিসিতে শিক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা নৈতিকতাবিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়। রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বিশ্ব মেধাসত্ত্ব দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় বড় বাজেট থাকলেও গবেষণার জন্য কোনো বাজেট নেই। বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয় থেকে এ নিয়ে কাজ করতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আপনি কি ভেবে দেখেছেন, এখনকার সময়ে অনেকেই ফেসবুকে লাইভে এসে এমনভাবে মন্তব্য করেন, যা একেবারেই অযাচিত ও অসংলগ্ন। তারা ‘হাই’, ‘গো অ্যাহেড’, ‘ডু আ রিসার্চ’ এ ধরনের নানা মন্তব্য করেন। এটি অনেক সময় উদ্দেশ্যহীনভাবে ছড়িয়ে পড়ে। ফলে ফেসবুক লাইভ দেখা এবং ভাইরাল হওয়ার একটি প্রবণতা তৈরি হয়।

মিলন বলেন, এ অবস্থায় আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ে উদ্বেগ বাড়ছে। আজকের তরুণ প্রজন্ম, এমনকি যারা ইউনিফর্ম পরে, তারাও তাদের শিক্ষক কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না।

এমবি

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন সূচি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

দাখিল ২০২৭ সালের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার

শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে মাউশির কমিটি