হোম > শিক্ষা > মাধ্যমিক

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

আমার দেশ অনলাইন

ঈদের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।

বুধবার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

ক) ঈদুল ফিতর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।

খ) প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে।

গ) প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।

ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।

ঙ) শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।

চার কারণে এসএসসি ও সমমান পরীক্ষায় ব্যাপক অনুপস্থিতি

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ

ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

পরীক্ষকদের খাতা নিতে অনীহা, ঢাকা বোর্ডের কঠোর নির্দেশনা

এসএসসির ষষ্ঠদিনের পরীক্ষায় অনুপস্থিতি ৩৫ হাজার

শিক্ষার্থীরা নৈতিকতাবিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়

প্রশ্ন ফাঁসের ঘটনা অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কার বেড়েছে

মাধ্যমিকের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু