হোম > শিক্ষা > মাধ্যমিক

যৌন হয়রানির প্রতিবাদ করায় ক্লাস স্থগিত, শিক্ষার্থীদের বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বিকৃত করা, অশ্লীল বার্তা পাঠানো ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে।

তাদের ক্লাসে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার প্রতিবাদে এবং অভিযুক্তের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শিক্ষার্থী মেয়েদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ, সংবেদনশীল অঙ্গ নিয়ে মন্তব্য ও ধর্ষণের হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি এআই ব্যবহার করে কয়েক ছাত্রীর আপত্তিকর ছবি তৈরি করে ছড়িয়ে দেয় সে। এসব বিষয়ে বিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী তাসনিম মুনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনের ছেলে। গত অক্টোবরের শুরুতে সাধারণ শিক্ষার্থীরা এসব ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্তের বাবা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টর বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ করেন।

এরপর ৮ অক্টোবর পরীক্ষা চলাকালে প্রতিবাদী ১০ শিক্ষার্থীকে শনাক্ত করে একটি কক্ষে আটকে রাখা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয়।

এরপর থেকে প্রায় ২৫ দিন তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। প্রতিবাদ অব্যাহত রাখলে তাদের টিসি ও আইনি ব্যবস্থার হুমকিও দেওয়া হয়েছে বলে জানান তারা।

মঙ্গলবার সকালে এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভের চেষ্টা করলে কর্তৃপক্ষ তাদের শ্রেণিকক্ষে তালাবদ্ধ করে রাখে বলে অভিযোগ ওঠে। পরে তালা ভেঙে বেরিয়ে এসে তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন। এ সময় ‘হয়রানিমুক্ত স্কুল চাই’ এবং ‘ওর বাবা ডিন হলে আমাদের কি বাবা রিকশাওয়ালা?’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

এইচএসসিতে পাসের হার শূন্য বা কম থাকা প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসিতে শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার ৯১টি বেড়েছে

শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন সূচি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

দাখিল ২০২৭ সালের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি