হোম > শিক্ষা > মাধ্যমিক

৯ মার্চ থেকে সব ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি ঘোষণা

আমার দেশ অনলাইন

আগামীকাল সোমবার থেকে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি ঘোষণা হয় ।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের প্রতিনিধিদের নিয়ে সর্বসম্মতিক্রমে আগামীকাল সোমবার (৯ মার্চ) হতে সরকার ঘোষিত ঈদের ছুটি পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

রমজান মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহরে ভোগান্তি নিরসনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সাথে মন্ত্রণালয়ের দুটি বিশেষ নির্দেশনা রয়েছে।

প্রথমত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হবে।

দ্বিতীয়ত একই সাথে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার

দাখিল ২০২৭ সালের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা

দাখিলের অষ্টম শ্রেণির বৃত্তির ফরম পূরণের সময় বৃদ্ধি

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

এমপিও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার

শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে মাউশির কমিটি

বদলি আবেদনের খসড়া বিজ্ঞপ্তির ১৪ নির্দেশনায় যা আছে