হোম > প্রবাস

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় খোঁজ মিললো অসুস্থ প্রবাসীর

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর অবশেষে খোঁজ মিলেছে অসুস্থ অবস্থায় কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ প্রবাসীর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী সাংবাদিক মো: আরিফুজ্জামানের স্ট্যাটাস দেওয়ার পর যোগাযোগ শুরু করতে থাকেন তার স্বজনরা।

জানা গেছে, অসুস্থ প্রবাসীর নাম মিকাইল, বাংলাদেশী পাসপোর্ট নম্বর- A05327242 । তিনি ময়মনসিংহের ইশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের মাটিখলা গ্রামের বাসিন্দা। চাকুরীর সুবাদে তিনি মালয়েশিয়ার জোহরবারু রাজ্যে বসবাস করতেন। কিন্তু অসুস্থতার কারণে অনেক দিন যাবত ঠিক মতো কাজ করতে পারছিলেন না। এমন কি তার শারীরিক অসুস্থতার পাশাপাশি মাথায়ও সমস্যা দেখা দেয়। এজন্য তিনি জোহরবারুর একটি হাসপাতালেও ভর্তি ছিলেন।

পরবর্তীতে একটু সুস্থতা অনুভব করলে তার সহকর্মীরা ৩০ তারিখ স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১০২ ফ্লাইটে টিকিট কেটে দেশে ফেরার ব্যবস্থা করেন। এবং ২৯ তারিখ রাতে জোহরবারু থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেয়। কিন্তু তিনি এয়ারপোর্টে না গিয়ে কুয়ালালামপুরে থেকে যান। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে ৩১ অক্টোবর বিকাল ৫.৩০ টার বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরস্থ কার্যালয়ের প্রধান ফটকের সামনে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।

এ সময় তার সঙ্গে কোনো আইডেনটিটি ডকুমেন্ট (পাসপোর্ট, এন আই ডি কার্ড) বা মোবাইল ফোন না থাকায় বিপাকে পরে হাইকমিশন। এবং তাৎক্ষণিকভাবে তাকে নিকটস্থ কুয়ালালামপুর হসপিটালে ভর্তির ব্যবস্থা করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

অস্ট্রেলিয়ায় কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া

সৌদি থেকে ইউরোপ, কোন দেশের জন্য কী প্রশিক্ষণ দরকার

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক