হোম > প্রবাস

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে মহান বিজয় দিবস উদযাপন

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে লাল-সবুজের পতাকা উড়িয়ে অনাড়ম্বরভাবে পালিত হয়েছে ৫৫তম মহান বিজয় দিবস। উদযাপন অনুষ্ঠানে ‘ইউনাইটেড ও পিপলস বাংলাদেশ স্লোগান’ সামনে রেখে প্রবাসী বাংলাদেশিরা মিলে মহান স্বাধীনতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কনস্যুলেট জেনারেল বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মাদ জাভেদ ইকবাল। গ্র্যান্ড প্যারেডের অংশগ্রহণ করেন- হিথার হার্ট, লস এঞ্জেলেস সিটি কাউন্সিল ওয়ামেন, বিওটি চেয়ার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মুজিব সিদ্দিকী, এ‍্যাডভাইসারি বোর্ডের উপদেষ্টা শামসুদ্দিন মানিক, প্রেসিডেন্ট জয়নাল আবেদীন, চেয়ারম্যান আব্দুল বাসিত, কনভেনর মিখাইল খান, ওয়াহীদ রহমান ও আফজাল সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোহাম্মাদ জাভেদ ইকবাল বলেন, কনসুলেটের দরজা সবার জন‍্য উন্মুক্ত। প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যার জন‍্য কনসাল জেনারেলের অফিস সর্বদা উন্মুক্ত। হিথার হার্ট তার বক্তব্যে পরবর্তী প্রজন্মের জন‍্য বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা ও সংরক্ষণের জন‍্য আহ্বান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পী নকুল কুমার বিশ্বাসসহ স্থানীয় শিল্পীদের সংগীত ও নৃত্য প্রবাসীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বিজয় বহরটি সিটি অফ লস এঞ্জেলেস স্পনসর করে বাংলাদেশিদের বিজয় দিবসের সাথে একাত্মতা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা।

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া কী, জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

‘জনরায়কে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না’

কোনো পরিস্থিতিতে জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়

সিঙ্গাপুরে বাংলাদেশ সোসাইটির মেজবানে মাতলেন প্রবাসীরা