হোম > প্রবাস > প্রবাসী জীবন

মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, সেনা কর্মকর্তা গ্রেপ্তার

প্রবাস ডেস্ক

মালয়েশিয়ায় এক মদ্যপ সেনা কর্মকর্তার গাড়ির ধাক্কায় মোজাহিদ মিল্লাত (২২) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে ফেরার পথে এমইএক্স হাইওয়েতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মিল্লাতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এই ঘটনায় তার স্ত্রী নাফিজা তাবাসসুম আদিবা (২০) গুরুতর আহত হয়েছেন। ফ্রি মালয়েশিয়ার টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।মদ্যপান করে গাড়ি চালানোর সময় ভুলপথে ঢুকে পড়েন ওই কর্মকর্তা।

তখন বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতানের দিক থেকে জালান তুন রাজাকগামী পথে এই দুর্ঘটনা ঘটে।

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও আইন প্রয়োগকারী বিভাগের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়িটি নিয়ে ভুল পথে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভিকে (ই-হেইলিং) মুখোমুখি ধাক্কা দেন।

ঘটনার সময় ই-হেইলিং গাড়িটিতে দুই বাংলাদেশি যাত্রী ছিলেন, যারা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরছিলেন। সংঘর্ষের তীব্রতায় গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সি এক বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই প্রাণ হারান।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ফোর্ড ফিয়েস্তা চালক সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা ৩৬ বছর বয়সী এক স্থানীয় নারী যাত্রীও আহত হয়েছেন। সেনা কর্মকর্তার অ্যালকোহল টেস্টে মাত্রাতিরিক্তি মদ্যপানের প্রমাণ পাওয়া গেছে।

তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪ (১) ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের পুলিশি তদন্তে সহায়তার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান কেউ ঠেকাতে পারবে না: হেকিম জেফরি

প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি মিছিল, পুলিশ মোতায়েন

মালয়েশিয়ায় অভিবাসনবিরোধী অভিযানে ৩০ বাংলাদেশি আটক

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ৯ জনের লাশ আসছে বৃহস্পতিবার

গ্রেটার পাবনা অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর কমিটি গঠন

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী দৃষ্টিপ্রতিবন্ধী মাহমুদুল

জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে বিপ্লব সমাবেশ

পর্তুগালে বিপাকে হাজারো বাংলাদেশি অভিবাসী

মালদ্বীপে বাংলাদেশি মোশারফ হোসেনের দীপ্ত পদচারণা