হোম > প্রবাস > প্রবাসী জীবন

কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের দেশে ফেরার সুযোগ

আমার দেশ ডেস্ক

ছবি: সংগৃহীত

কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিত সময়ের বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। এরপর অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মূলত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং অনলাইন স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তিদের কথা বিবেচনায় রেখেই এই সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরলে তারা আইনি জটিলতা এড়াতে পারবেন।

দূতাবাস জানায়, অনিয়মিত বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তা দেওয়া হচ্ছে। ওভারস্টে জরিমানা মওকুফ এবং ট্রাভেল পাস প্রদান করা হচ্ছে এ প্রক্রিয়ার অংশ হিসেবে। ইতোমধ্যে নমপেনে আয়োজিত কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে বহু বাংলাদেশিকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে।

তবে কিছু ব্যক্তি ট্রাভেল পাস নেওয়ার পরও দেশে না ফিরে কম্বোডিয়ায় অবস্থান করছেন বা অন্য দেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন বলে দূতাবাসের পর্যবেক্ষণে উঠে এসেছে। এ ধরনের কর্মকাণ্ড ঝুঁকি বাড়ায় এবং শাস্তির সম্ভাবনাও বৃদ্ধি করে বলে সতর্ক করা হয়েছে।

দ্রুত দেশে ফিরতে আগ্রহীদের দূতাবাসে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত ইমেইল ঠিকানায় আবেদন পাঠানো ছাড়াও সরাসরি হার্ডকপি জমা দেওয়ার সুযোগ রয়েছে।

ট্রাভেল পাসের জন্য পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি এবং বর্তমান ঠিকানা জমা দিতে হবে। জরিমানা মওকুফের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসার কপি সংযুক্ত করা বাধ্যতামূলক।

যেকোনো ধরনের বিভ্রান্তি বা প্ররোচনা এড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যেই দেশে ফেরার উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের সরদার ফরিদ নিহত

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ

আবারও খুলছে মালয়েশিয়া শ্রম বাজার, কমছে ব্যয়

গাজা–সুদান ও দেশে অসহায়ের সহায় হাফেজ্জী

এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী ট্রাকচাপায় নিহত

কানাডায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

পর্তুগালে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গাজায় এবারও ঈদুল ফিতরে শিশু-কিশোরদের পাশে হাফেজ্জী চ্যারিটেবল