হোম > বিনোদন

সংগীত শিল্পী জিনাত রেহানা আর নেই

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

‘সাগরের তীর থেকে’ গানের প্রখ্যাত সংগীতশিল্পী জীনাত রেহানা আর নেই। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার যোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে হবে প্রথম নামাজে জানাজা। পরে বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে জীনাতের আরেক দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৬৪ সালে জীনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। সেখানে ১৯৬৮ সালে জীনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে।

১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জীনাত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে তাকে গানে কম দেখা যেত। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’।হেডফোনের সেরা অফার

গুণী এই শিল্পী আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করছেন ছোটদের গানও। জীনাত রেহানার স্বামী প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ ছবির প্রদর্শনী স্থগিত

৭৩ বছরের ঐতিহ্যে বিরতি, ২০২৬ সালের মিস ইউনিভার্সে থাকছে না ফ্রান্স

টেইলর সুইফটের কনসার্টে হামলার ষড়যন্ত্র, অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড

১০৩ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘রকস্টার’

ঈদে মেহেদির দ্যুতিতে মিম

বিটিএসের পালে আবারও বর্ষসেরার মুকুট

লিজা’র ‘তোমার রোদেলা আকাশে’

ঈদে মুক্তির মিছিলে ৮ সিনেমা, হল মালিকরা বলছেন ‘ব্যাড কালচার’

এআই দিয়ে এই সিনেমার কোনো চরিত্র তৈরি করিনি: আবদুল আজিজ

আসিফ আলতাফের ‘পেন্সিল হিল’-এ সাদিয়া ইসলাম মৌ