হোম > বিনোদন

ঈদের সাত পর্বের ধারাবাহিক ‘মধুমালা’য় লাবণ্য লিজা

বিনোদন রিপোর্টার

আগামী ঈদে মাছরাঙা টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মধুমালা’। নাটকটির অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী লাবণ্য লিজা।

লিজা বলেন, ‘অভিনয় আমার পেশা। এখন মনে-প্রাণে অভিনয়কে ভালোবাসি। যে কারণে যখন ক্যামেরার সামনে দাঁড়াই, তখন চেষ্টা থাকে ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। বলা যায়, নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে একধরনের চ্যালেঞ্জই কাজ করে আমার মনে। মধুমালা সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকটিতে আমি আমার চরিত্রটি শতভাগই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে।’

এই ধারাবাহিকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রাণ রায়। লাবণ্য লিজা জানান, সকাল আহমেদের পরিচালনায় ‘বিশ্বাস বনাম সরকার’ শিরোনামের আরো একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন, যা শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এছাড়াও লাবণ্য লিজা অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন পরিচালিত ধারাবাহিক নাটক ‘পাগলা হাওয়া’, তাইফুর জাহান আশিকের ‘মাথা গরম ফ্যামিলি’, ‘ফাউল জামাই’, শামীম জামানের ‘সাদী মোবারক’-এ।

লাবণ্য লিজা অভিনীত একমাত্র সিনেমা রয়েল খানের ‘গেম রিটার্ন’। এর মধ্যে তিনি ‘মায়ের গল্প, ‘মায়ের বাড়ি’ মনির হোসেইন পরিচালিত এই সিক্যুয়াল নাটকগুলোয় অভিনয় করেও বেশ আলোচনায় এসেছেন। আগামী ঈদেও এই সিক্যুয়াল নাটকে তাকে দেখা যাবে বলে জানান। এছাড়াও সাম্প্রতিক সময়ে লিজা অভিনীত সালাহ উদ্দিন লাভলুর ‘লাল পিঁপড়া কালো পিঁপড়া’, বর্ণনাথের ‘বাবার আশ্রয়’, ‘বাবার কষ্ট’, ‘মায়ের ছেলে সন্তান’, ফজলুর রহমান চৌধুরীর ‘সোহাগের সংসার’, ‘শালী আমার মনের মতো’ ইত্যাদি টেলিফিল্ম নাটকে অনবদ্য অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন। লাবণ্য লিজা জানান, একজন সুঅভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান