হোম > বিনোদন

বাংলাদেশে প্রথমবার মুক্তি পেয়েছে নেপালের সিনেমা

বিনোদন রিপোর্টার

আজ প্রথমবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নেপালের সিনেমা। সাফটা চুক্তির মাধ্যমে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে নেপালের সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। নির্মাতা দীপেন্দ্র গাওছান ছবিতে তুলে ধরেছেন ডেটিং অ্যাপে সম্পর্ক, ভুল বোঝাবুঝি, অপহরণ আর প্রেমের টানাপড়েন।

নেপাল থেকে ছবিটি ঢাকায় আমদানি করছে শো-মোশন লিমিটেড। অন্যদিকে এই সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত ছবিটি প্রযোজনা করেছিল স্টার সিনেপ্লেক্স।

মুক্তির আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।

এ প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন সিনেমার নায়ক নাজির হুসেন, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত মান্যবর ঘনশ্যাম ভাণ্ডারীও, সিনেমাটির নির্মাতা দীপেন্দ্র গাউছানসহ কলাকুশলীরা।

সিনেমার নায়ক নাজির হুসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘একটি মেয়ে হারিয়ে গেছে। কেন, কীভাবে, কখন এটা হলো তার সব উত্তর জানতে পারবেন এ সিনেমাটা দেখলে।‘

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ঢাকায় আসতে পেরে আমি খুব খুশি। ছুটির দিন শুক্রবার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। এটাই বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম নেপালের সিনেমা। যে কারণে আমি অনেক বেশি খুশি।‘

নেপালের সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’য় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এ নেপালি ভাষার সিনেমাটি নির্মিত হয়েছে লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেমের গল্প নিয়ে।

গল্পের শুরুতে, এক তরুণ ডেটিং অ্যাপে পরিচিত তরুণীকে অপহরণ করে নিয়ে যায় নেপালের পাহাড় থেকে সমতলের মধেশ প্রদেশে। কিন্তু ভয়ের সেই রাত কাটিয়ে মেয়েটির সঙ্গে গড়ে ওঠে নতুন বন্ধন। ছেলেটি তাকে পরিচয় করিয়ে দেয় মধেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষদের সঙ্গে। ভিন্ন সম্প্রদায়ের হলেও তারা প্রেমে পড়ে।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান