হোম > বিনোদন

আসছে প্রিয়ন্তী উর্বীর ‘লং ড্রাইভ’

বিনোদন রিপোর্টার

এ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গত ঈদে তার অভিনীত বেশ কয়েকটি নাটক প্রচার হয়। ঈদের পর এখন পর্যন্ত একটি নাটকের কাজই করেছেন। নাটকের নাম ‘লং ড্রাইভ’। এটি রচনা করেছেন সায়েম খান। পরিচালনা করেছেন সাদনান রনি। নাটকটির গল্পে প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী। উর্বী বলেন, ‘লং ড্রাইভ নাটকের গল্পটা খুব সুন্দর। আমি আর মীর রাব্বি স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমরা লং ড্রাইভে যাওয়ার পর নানা সমস্যার মুখোমুখি হই। এ নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটির রচয়িতা সায়েম খানকে ধন্যবাদ চমৎকার একটি গল্প রচনার জন্য। পরিচালককেও অনেক ধন্যবাদ। কারণ তিনি অনেক কষ্ট করে, ভীষণ যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আমি কাজটি করে সত্যিই ভীষণ তৃপ্ত। আশা করছি, এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’

মীর রাব্বি এরই মধ্যে একজন ভার্সেটাইল অভিনেতা হিসেবে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছেন। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শকের মনে গেঁথে আছে। ‘লং ড্রাইভ’ নাটকেও তিনি প্রিয়ন্তী উর্বীর বিপরীতে দুর্দান্ত অভিনয় করেছেন। তাই আশা করা যাচ্ছে, উর্বী ও মীর রাব্বি অভিনীত এ নাটক প্রচারে এলে বেশ সাড়া ফেলবে। এদিকে প্রিয়ন্তী উর্বী টিটোর নির্দেশনায় প্রাণ-আরএফএলের একটি নতুন প্রডাক্টের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন