হোম > বিনোদন

মন্দিরে যৌন হয়রানির শিকার হয়েছিলেন অভিনেত্রী অদিতি রাও

স্টাফ রিপোর্টার

অদিতি রাও হায়দারি

বিভিন্ন স্থানে, ট্রেনে-বাসে বা রাস্তায় চলাচল করার সময় নারীরা প্রায়ই যৌন হেনস্তার শিকার হন। তবে মন্দিরেও যে নারীরা যৌন হেনস্তার শিকার হন, তা প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও।

মাত্র ১৫ বছর বয়সে তিনি এই পরিস্থিতির মুখোমুখি হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী।

বলিউডের অবস্থান শক্ত হওয়ার আগে তার কোনও নিরাপত্তারক্ষী ছিল না। সাধারণ নারীদের মতোই ছিল চলাফেরা। রাস্তাঘাটে আপত্তিকর ইঙ্গিতও প্রত্যক্ষ করেছেন বহুবার। তবে মন্দিরে যৌন হেনস্তার ঘটনাটি আজও ভুলতে পারছেন না তিনি।

একদিন পূজা করতে কেরালার এক মন্দিরে গিয়েছিলেন অদিতি। সেই মন্দিরের নিয়ম ছিল শাড়ি পরেই মহিলারা প্রবেশ করবেন।

অদিতি বলেন, তখন মাত্র ১৫ বছর বয়স আমার। মন্দিরে গিয়েছিলাম। সবাই শাড়ি পরে পূজা দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। হঠাৎ মনে হলো কেউ আমার পেটে হাত দিচ্ছেন। তিন চারবার সেই স্পর্শ অনুভব করলাম।

অভিনেত্রী বলেন, আমি সঙ্গে সঙ্গে ফিরে তাকাই। ওর হাত চেপে ধরি। কষিয়ে চড় মারি। লোকটা ভয় পেয়ে বললো, ‘কী করেছি আমি!’ আমার চড়ের কথা ওর সারা জীবন মনে থাকবে।

অদিতি রাওকে শেষবার দেখা গেছে সঞ্জয় লীলা বানসালীর ওয়েব সিরিজ ‘হীরামন্ডি’-তে। ওই সিরিজে তার দুর্দান্ত অভিনয় নজর কাড়ে দর্শকদের।

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

অস্ত্রোপচারের পর যেমন আছেন তানিয়া বৃষ্টি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, অভিনয়শিল্পী সংঘের কড়াবার্তা

ঈদে আসছে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’

আলভী-তিথিকে বয়কটের ডাক

আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন