হোম > বিনোদন

জন্মদিনে ফিলিস্তিনের জন্য মন খারাপ জাহিদ হাসানের

বিনোদন রিপোর্টার

নব্বই দশকে শোবিজে আসা জাহিদ হাসান অল্প সময়ের মধ্যে দর্শকদের প্রিয় তারকা হয়ে যান। বহু নাটক ও টেলিছবিতে অভিনয় করে যেমন তাক লাগিয়েছেন, তেমনি চলচ্চিত্রে অভিনয় করেও সবার প্রশংসা কুড়িয়েছেন। আজ এই অভিনেতার জন্মদিন। ১৯৬৭ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন জাহিদ হাসান। এবারের জন্মদিনেও মন ভালো নেই জাহিদ হাসানের। জানালেন, বিশ্বের বিভিন্ন স্থানে বিরাজমান অস্থিরতা প্রসঙ্গে। অনেক দেশের মানুষ অশান্তিতে আছে। এসবের প্রভাব তার মনের ওপর পড়েছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় হামলার শিকার মানুষের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘এই বয়সে এসে জন্মদিনের সময় একটা কথাই মনে হয়, সবাই যেন একসঙ্গে ভালো থাকি। কিন্তু চারদিকে চেয়ে দেখি পৃথিবীজুড়ে অশান্তি। এই যেমন গাজা যুদ্ধে আক্রান্ত। ফিলিস্তিনের মানুষের অবস্থা দেখে আমার কিছু ভালো লাগে না।’ সবার ভালো চেয়ে জাহিদ হাসান বলেন, ‘আমি চাই দেশের সবাই মিলে ভালো থাকতে। যেন আমি ভালো থাকি, পরিবার নিয়ে ভালো থাকি। দেশটা ভালো থাকুক। সবাই ভালো থাকুক। একা একা আসলে কোনোভাবেই ভালো থাকা যায় না। একা রাস্তায় বের হলাম, কিন্তু রাস্তায় কেউ নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না। সবাই মিলে ভালো থাকলে ভালো লাগে। আল্লাহ যেন সামনের দিনগুলোতে সুস্বাস্থ্য দান করেন। সুবুদ্ধি দান করেন। ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। মানুষকে যেন সহযোগিতার সুযোগ করে দেন। এটাই আমার এখনকার প্রত্যাশা।’

গত শতকের নব্বইয়ের দশকে জাহিদ হাসান ছিলেন দেশের প্রথম সারির অভিনেতা। হ‍ুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেইড ইন বাংলাদেশ’, মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ ছবিগুলোতে অভিনয় করে জাহিদ হাসান দর্শকের আরো কাছের মানুষ হয়ে উঠেছেন। পরে নিজেও নির্মাতা হিসেবে কাজ করেছেন। তার বানানো উল্লেখযোগ্য দুই ধারাবাহিক ‘লাল নীল বেগুনী’, ‘টোটো কোম্পানি’। অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। দেশে ও বিদেশে সিনেমাটি প্রশংসিত হয়েছে।

পায়ের ব্যথায় আদালতে যাননি পরীমনি, পিছিয়েছে চার্জ গঠনের শুনানি

‘লিপির সংসার’-এ তন্ময়-মিমের সঙ্গে শিরীন আলম

সিনেমায় প্রথম রবীন্দ্রসংগীত গাইলেন অনিমা রায়

আবারো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

দেশের নাগরিক হিসেবে আমি ন্যায়বিচার চাই: তানজিন তিশা

‘অমানুষ’ নিয়ে যুক্তরা‌ষ্ট্রের মঞ্চে তমালিকা

দুই বছরের জন্য আন্তর্জাতিক সংস্থার শুভেচ্ছা দূত হলেন রবি চৌধুরী

পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

টেইলর সুইফটের নতুন ইতিহাস, ৩৩ পুরস্কার জয়ের রেকর্ড

ঢাকায় ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের একক শিল্প প্রদর্শনী