হোম > বিনোদন

প্রকাশ পেল অংসুক রায়ের ‘কেন এমন হলো’

বিনোদন ডেস্ক

সম্পর্ক মানেই দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়া। কেন কী কারণে মন এলোমেলো হয়, সেই অযাচিত উত্তর আর মেলে না। এই সংশয়ের সুখ নিয়ে ধ্রুব মিউজিক আমার গানের রংপুরের প্রতিযোগী অংসুক রায় গেয়েছেন ‘কেন এমন হলো’ শিরোনামের গান৷ গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নিজের মৌলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে অংসুক বলেন, ‘আমার বাবার (সুনীল চন্দ্র রায়, ভাওয়াইয়া কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার -বাংলাদেশ বেতার রংপুর) কাছেই সংগীতে হাতে খড়ি। মায়ের গানের প্রতি ভালোবাসা সেই সঙ্গে দাদার অনুপ্রেরণায় এগিয়ে চলা। আর যেহেতু সংগীত বিষয়ে পড়াশোনা করেছি ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ থেকে, সংগীত নিয়ে পুরো জীবন থাকতে চাই ।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিক সহ দেশী বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’