হোম > বিনোদন

করোনার সময়ের গানে পান্থ কানাই

বিনোদন রিপোর্টার

করোনাকালে ঘরবন্দি সময়, অনিশ্চয়তা আর অপেক্ষার দিনগুলো যেন নতুন করে ফিরে এলো পান্থ কানাইয়ের কণ্ঠে। সেই সময়ের স্মৃতি জাগিয়ে তুলতে তিনি গেয়েছেন নতুন গান ‘সেই এক সময় ছিল’। গানটির কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী। সুর করেছেন পিলু খান। দুই কিংবদন্তির সৃষ্টিতে গাইতে পারাকে নিজের জীবনের এক স্বপ্নপূরণ হিসেবে দেখছেন পান্থ কানাই।

তিনি বলেন, ‘বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহীরুহ শহীদ মাহমুদ জঙ্গী ও পিলু খান। দুজনই আমার পরম শ্রদ্ধার মানুষ। তাদের সৃষ্টিশীলতা আমাদের সংগীতকে সমৃদ্ধ করেছে বহু বছর ধরে। তাদের তৈরি গানে কণ্ঠ দিতে পারা আমার জীবনের বড় পাওয়া।’

পিলু খানকে নিজের ‘গুরু’ আখ্যা দিয়ে পান্থ কানাই জানান, ‌‘ছোটবেলায় আমি তবলা বাজাতাম। একদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে রেনেসাঁ ব্যান্ডের কনসার্টে পিলু ভাইকে ড্রাম বাজাতে দেখি। তখনই ঠিক করি, আমিও ড্রাম বাজাব। আজ তার সুরে মৌলিক গান গাওয়ার সুযোগ পাওয়া আমার জীবনের এক বড় অর্জন।’

করোনার সময়ের বাস্তবতা নিয়ে গান হলেও পান্থ কানাই মনে করেন এটি কেবল স্মৃতিচারণ নয়, মানবতার এক যৌথ অভিজ্ঞতার প্রতিচ্ছবি।

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’