হোম > বিনোদন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

বিনোদন রিপোর্টার

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শিল্পী জেইন ইফেলের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’।

গত কয়েক দিন ধরে চলা এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পসমালোচক মঈনুদ্দিন খালেদ এবং প্রখ্যাত শিল্পী রশিদ আমিন। শিল্পীর সাম্প্রতিক কাজ নিয়ে সাজানো এই প্রদর্শনীটি ইতিমধ্যে শিল্পরসিকদের মাঝে বেশ কৌতূহল ও প্রশংসা কুড়িয়েছে।

প্রদর্শনীতে কলমের কালি ব্যবহার করে শিল্পী কীভাবে তাঁর কল্পনা ও সৃজনশীল ভাবনা ফুটিয়ে তুলেছেন, তা নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। মূলত সাদা-কালো রঙের এই শিল্পকর্মগুলোতে রেখা, আলো-ছায়ার বৈপরীত্য, ছন্দ এবং বিভিন্ন আকৃতির পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি হয়েছে নানামুখী সূক্ষ্ম ও জটিল নকশা। এসব নকশার গভীরে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে ওঠে মানুষের মুখাবয়ব ও বিমূর্ত রূপ। বাস্তব ও কল্পনার এক অদ্ভুত মিশ্রণে পরিচিত ও অপরিচিত বিষয়গুলো এখানে শিল্পীর নিজস্ব ভঙ্গিতে জীবন্ত হয়ে উঠেছে।

নিজের শিল্পচর্চা সম্পর্কে শিল্পী জেইন ইফেল জানান, তিনি কোনো নির্দিষ্ট বিষয় বা ভাবনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন না। কল্পনা, স্বতঃস্ফূর্ততা এবং চারপাশের জগতের নানা অভিজ্ঞতা তাঁর কাজের মূল অনুপ্রেরণা। সমাজ, মানুষের জীবন, সাহিত্য ও স্মৃতির নানা উপাদান তাঁর চিত্রকর্মে রূপ পেয়েছে। পাশাপাশি, তাঁর কাজে কিউবিজম, স্টেনসিল এবং অভিব্যক্তিবাদী শিল্পধারার প্রভাবও লক্ষ্য করা যায়। জয়নুল আবেদিন, এস এম সুলতান, পাবলো পিকাসো, আলবের্তো জিয়াকোমেত্তি ও ওসওয়ালদো গুয়ারায়াসিনের মতো কিংবদন্তি শিল্পীদের কাজ থেকে অনুপ্রেরণা পেলেও তিনি নিজস্ব রেখা ও চিত্রবিন্যাসের মাধ্যমে গড়ে তুলেছেন এক স্বতন্ত্র শিল্পভাষা।

‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’ প্রদর্শনীর মাধ্যমে শিল্পী দর্শকদের তাঁর শিল্পকর্মের সূক্ষ্ম রেখা ও দৃশ্যগত ছন্দের সঙ্গে পরিচিত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছেন। বিশেষ ব্যাপার হলো, প্রতিটি শিল্পকর্মের কোনো নির্দিষ্ট অর্থ বা ব্যাখ্যা দর্শকের ওপর চাপিয়ে দেওয়া হয়নি; বরং দর্শক নিজের দৃষ্টিভঙ্গি, অনুভূতি ও অভিজ্ঞতা থেকে শিল্পকর্মগুলোকে স্বাধীনভাবে উপভোগ ও অনুধাবন করার সুযোগ পাচ্ছেন।

আগামী ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে এই প্রদর্শনী চলবে। শিল্পপ্রেমী ও সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি সম্পূর্ণ উন্মুক্ত।

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’