হোম > বিনোদন

শরীরের বিনিময়ে কোনোদিন কাজ নিইনি, নেবোও না: সুরভীন

ঢাবি সংবাদদাতা

সুরভীন চাওলা

সুরভীন চাওলা, বলিউড ও দক্ষিণী ফিল্মের নায়িকা। সিনেমায় কাজ করতে এসে দারুণ কিছু অভিজ্ঞতা হয়েছে তার। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন একাধিকবার। সম্প্রতি এমনই এক যৌন হেনস্তার অভিজ্ঞতা শেয়ার করলেন 'হেট স্টোরি'-খ্যাত নায়িকা।

সম্প্রতি, ‘ক্রিমিনাল জাস্টিস সিজন ৪’-এর প্রচারে একটি পডকাস্টে হাজির হন সুরভীন। সেখানেই অভিনেত্রী অকপটভাবে জানান, একাধিকবার কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনি। বলিউড ছাড়াও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন ভয়ংকর অভিজ্ঞতা আছে তার।

নাম প্রকাশ না করে এক পরিচালক সম্পর্কে সুরভীন বলেন, ‘আমি তখন বিবাহিত। মিটিং ছিল ওই পরিচালকের সঙ্গে তার অফিসে। আলাপ-আলোচনার পর আমাকে গেট পর্যন্ত এগিয়ে দেন। আমি কী করছি, আমার স্বামী কী করেন ইত্যাদি জানতে চাইলেন। মিটিং রুমের দরজা খুলতেই তিনি আমার দিকে ঝুঁকে পড়েন। আমাকে চুমু খেতে চান! আমি সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দিই। বলি, ‘আরে! তুমি কী করছো? সরো আমার সামনে থেকে!’ তারপর কোনো কথা না বলে হাঁটা দিয়েছিলাম।

এখানেই শেষ নয়। আরেকটি ঘটনা জানান অভিনেত্রী। বলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এক পরিচালক সরাসরি না বললেও এক ব্যক্তির মাধ্যমে তাকে ‘একান্তে সময় কাটানোর’ প্রস্তাব দেন।

ভাষাগত সমস্যার কারণে পরিচালক নিজের কথা বলতে না পারলেও 'কোডেড ল্যাঙ্গুয়েজে' তার অভিপ্রায় বুঝিয়ে দেন।

‘আমি বুঝতে পারছিলাম কোথাও কিছু গোলমাল আছে। তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম— এই কথা বলতে চাইছেন তো, পরিচালক চান আমি তার সঙ্গে শুতে যাই? আমি বলেছিলাম, ‘স্যার, দুঃখিত। ভুল দরজায় টোকা দিচ্ছেন। আমি কোনো দিন শরীরের বিনিময়ে কাজ নিইনি, নেবোও না’- বলেন সুরভীন।

৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন মার্কিন অভিনেতা

এবার কন্যা সন্তানের মা হলেন বুবলী

আজম খান : বাংলা ব্যান্ড সংগীতের প্রধান স্থপতি

হুমায়ূন আহমেদ স্মরণে পুত্র নুহাশ

আমার স্বামী রবিনকে খুব মিস করছি: শবনম

ফিফার অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

অস্ট্রেলিয়ার ছয় শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পরিবর্তন, নতুন প্রজ্ঞাপন জারি

‘মায়া পাখি’ করপোরেট জগতের অন্ধকার জীবনের এক গল্প : জেবিন