হোম > বিনোদন

মাধুরীর শো-তে গিয়ে ক্ষুব্ধ দর্শক, টাকা ফেরতের দাবি

বিনোদন রিপোর্টার

হাসি থেকে নাচের ভঙ্গিতে ঘায়েল হয়েছে শত দর্শক। তাঁকে কাছ থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন কত অনুরাগী। বলছি বলিউডের সুন্দরী অভিনেত্রী মাধুরী দীক্ষিতের কথা। কিন্তু এবার সেই মাধুরী দীক্ষিতের উপর চটেছেন দর্শক। সম্প্রতি কানাডায় শো করতে গিয়ে নায়িকার আচরণে বিরক্ত হয়ে টাকা ফেরতের দাবি তুলেছেন দর্শকরা ।

সম্প্রতি অভিনেত্রীর কানাডায় শোয়ের বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। অভিযোগ উঠেছে, তিন ঘণ্টা দর্শককে বসিয়ে রেখেছেন মাধুরী। বেশ মোটা টাকা দিয়ে টিকিট কেটেও কেন এত ক্ষণ অপেক্ষা করতে হবে? প্রশ্ন তুলেছে ক্ষিপ্ত দর্শক।

গোটা অনুষ্ঠানেই চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে। কেউ লিখেছেন, ‘টাকা নষ্ট, সময় নষ্ট।‘ কেউ বা বললেন, ‘কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে এক একটা করে গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন! এটা কী রকম শো?’ কেউ কেউ আবার আরও বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘অত্যন্ত খারাপ শো। টিকিটের টাকা ফেরানো হোক।’ এমন নানা কটূক্তি এখন সামাজিকমাধ্যমে। যদিও এই প্রসঙ্গে মাধুরীর তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মাসকয়েক আগে কানাডায় শো করতে গিয়ে এমনই এক অভিজ্ঞতা হয় নেহা কক্করের। তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়। সেই নিয়ে নানা বিতর্ক হয়।

গাজীপুরে বন্ধ হচ্ছে ঐতিহ্যবাহী ‘উল্কা’ সিনেমা হল

মাহবুবুল খালিদের কথা ও সুরে আসিফের রোমান্টিক গান

মুক্তির ১০ বছর পর ওটিটিতে রাজ-তুষির প্রথম সিনেমা

‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে হবে’

সকাল আহমেদের ‘তোর মায়ায়’-তে প্রান্ত ও রিয়া বর্মন

রাশিয়ার মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন

বাপ্পা মজুমদারের নতুন গান ‘যদি কখনো’ প্রকাশ

‘সোনার হরিণ’ খ্যাত গ্রিন কার্ড হাতে পেলেন মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের জন্য বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো