হোম > বিনোদন

মডেলের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার, প্রেমিক আটক

আতিকুর রহমান নগরী

ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপাত জেলার একটি খাল থেকে ২৭ বছর বয়সি মডেল শীতলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যিনি সিমি চৌধুরী নামেও পরিচিত। এ ঘটনায় শীতলের কথিত প্রেমিক সুনীলকে আটক করা হয়েছে। সিমির পরিবারের দাবি, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও সুনীল বারবার তাকে হুমকি দিতেন এবং শারীরিকভাবে নির্যাতন করতেন।

সোমবার তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। গলায় ছিল ধারালো অস্ত্রের কোপের চিহ্ন।

পুলিশ জানিয়েছে, শীতলের হাতে ও বুকে উল্কিচিত্র ছিল। এসব চিহ্ন দেখে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

নিহতের বোন নেহা পুলিশকে বলেন, শনিবার রাতে ভিডিও কলে শীতল জানিয়েছিলেন যে তিনি আহার গ্রামে একটি অ্যালবাম শুটিংয়ে গিয়েছেন। সেই সময়ই তিনি বলেন, প্রেমিক সুনীল সেখানে উপস্থিত হয়ে তাকে মারধর করছেন এবং জোর করে নিজের সঙ্গে নিয়ে যেতে চাইছেন। কথার মাঝখানে কল বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই শীতলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নেহার ভাষ্য, শীতলের সঙ্গে সুনীলের পরিচয় হয় ছয় মাস আগে, তখন শীতল একটি হোটেলে কাজ করতেন। পরে জানা যায়, সুনীল বিবাহিত ও তার দুই সন্তান রয়েছে। এরপর শীতল হোটেল ছাড়েন এবং মডেলিংয়ে মন দেন। কিন্তু সুনীল তার পিছু ছাড়েননি। রোববার সকালে পানিপথ জেলার একটি খাল থেকে সুনীলের গাড়ি উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সোমবার পুলিশি হেফাজতে নেওয়া হয়।

সোনিপাতের সহকারী পুলিশ কমিশনার অজিত সিং জানান, শীতলের পরিবার শনিবারই নিখোঁজ ডায়েরি করেন, যা পানিপথের উরলানা কালান পুলিশ পোস্টে নথিভুক্ত হয়। তদন্তের ধারাবাহিকতায় সোমবার খারখোদা এলাকা থেকে উদ্ধার হওয়া লাশের বর্ণনার সঙ্গে মিল পাওয়ায় সেটি শীতলের দেহ বলে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। শীতলের পরিবার ও ঘনিষ্ঠজনদের বক্তব্য, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ার পর থেকেই শীতল হুমকির মুখে ছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আলিয়ঁস ফ্রঁসেজে তিন দিনের সাংস্কৃতিক উৎসব

অস্ত্রোপচারের পর যেমন আছেন তানিয়া বৃষ্টি

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত ও বশির আহমেদ (মরণোত্তর)

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

অধরা খানের দুই সিনেমা মুক্তির অপেক্ষায়

দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, অভিনয়শিল্পী সংঘের কড়াবার্তা

ঈদে আসছে প্রীতম–মেহজাবীনের ‘ক্যাকটাস’

আলভী-তিথিকে বয়কটের ডাক

আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নববর্ষে অস্ট্রেলিয়া মাতাবে শিরোনামহীন