হোম > বিনোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

চিত্রনায়িকা পরীমনি বলেছেন, আদালতে যাওয়া-আসার অভিজ্ঞতা আমার প্রায় ছয় বছরের। এই দীর্ঘ সময়ে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর—কারো সঙ্গে কখনো দুর্ব্যবহার করিনি । অথচ কিছুদিন আগে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের আচরণে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে।

আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ আসেন পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছান তিনি। এদিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ওই ঘটনার প্রসঙ্গ তোলেন এ অভিনেত্রী।

সেই ঘটনা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।

এদিকে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত নতুন এই তারিখ ধার্য করেন।

সঞ্জীব চৌধুরীর স্মরণে ঢাকায় ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’

শুভ জন্মদিন রুনা লায়লা, পাচ্ছেন আজীবন সম্মাননা

নতুন জেমস বন্ড হিসেবে ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা

বিচারকের আসনে ব্যস্ত লিজা

‘গুণীজন সম্মাননা’ পেলেন নৃত্যশিল্পী কবীরুল ইসলাম রতন

অনন্ত জলিলের পাশে দাঁড়ালেন ওমর সানী

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা