হোম > বিনোদন

আসিফ আকবরের গলায় ‘যত ভালোবাসি তোরে’

বিনোদন রিপোর্টার

আবারো প্রেমের গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি ডিপি মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে তার নতুন গান ‘যত ভালোবাসি তোরে।’

রোমান্টিক এ গানের ভিডিওতে মডেল হয়েছেন নয়ন সানি ও প্রিয়া অনন্যা। ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম। প্রেমের আবহে তৈরি এ গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল, সুর ও সংগীতের দায়িত্বে ছিলেন অমিত কর।

গানে মডেল হিসেবে যুক্ত হয়ে উচ্ছ্বসিত অনন্যা জানালেন, ‘এটি চমৎকার একটি রোমান্টিক গান। ভিডিওতেও সে আবহ ধরে রাখার চেষ্টা করা হয়েছে। আসিফ ভাইয়ের গানে মডেল হতে পেরে দারুণ লাগছে।’ নয়ন সানিও একই রকম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আসিফ ভাইয়ের গান মানেই আলাদা এক আবেগ। এ গানেও আমরা চেষ্টা করেছি ভালো একটি কাজ উপহার দিতে। দর্শকের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

এর আগে ১০ জুলাই প্রকাশ পেয়েছে আসিফ আকবরের আরেকটি গান— ‘ভীষণ কান্না পায়’। গানটির কথা লিখেছেন হাসানুজ্জামান মাসুম, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন কিশোর দাশ। রিদম অব ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে প্রকাশিত এ গানে মডেল হয়েছেন স্বয়ং আসিফ। ভিডিওটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান, ক্যামেরায় ছিলেন দিপু ইসলাম।

গান দুটি নিয়ে আসিফ বলেন, ‘আমার লক্ষ্য সব সময় শ্রোতাদের ভালো লাগার মতো গান উপহার দেওয়া। এবারো সে চেষ্টার কোনো ঘাটতি রাখিনি। শ্রোতারা ভালোবাসলে সেটিই হবে আমার প্রাপ্তি।’

পারিবারিক গল্পের নাটকে সায়েম সামাদ, বড়দা মিঠু, রুমা ও মৌ শিখা

‘আমরা ভাইরাল’-এ শাকিলা পারভীন

স্থগিত সৌদি আরবের ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’

অ্যালিয়ঁস ফ্রঁসেজে তন্ময়ের একক চিত্র প্রদর্শনী ‘সবুজের বৈভব’ শুরু

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

আড্ডা ও স্মৃতিকথায় মেতে উঠলেন গুণী অভিনেত্রীরা

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা