হোম > বিনোদন

বৃদ্ধাশ্রম নিয়ে গাইলেন পিয়াল হাসান

বিনোদন রিপোর্টার

আবারো নতুন গান নিয়ে হাজির হচ্ছেন অডিও ইন্ডাস্ট্রির এক সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পিয়াল হাসান। মাঝে লম্বা একটা সময় বিরতি দিয়ে এখন গানে নিয়মিত হচ্ছেন তিনি। কয়েকদিন আগেই এ প্রজন্মের কণ্ঠশিল্পী স্মরণকে নিয়ে ‘বলো না তুমি কোথায়’ নামে রোমান্টিক গান প্রকাশ করেন পিয়াল। তারই ধারাবাহিকতায় বৃদ্ধাশ্রম নিয়ে ‘পুরানো ঝুল বারান্দা’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যার সুরও করেছেন পিয়াল হাসান নিজেই। লিখেছেন নওশীন তাবাসসুম স্মরণ। সুরের মায়াজালকে আরও গভীর করেছেন সংগীত পরিচালক শান সায়েক।

গানটি প্রসঙ্গে পিয়াল হাসান বলেন, ‘নতুন এ গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ অনেক দিন পর এমন ধাঁচের গান করেছি। মূলত বৃদ্ধাশ্রম নিয়ে এই গানটি। যা ভিডিও আকারেই প্রকাশ হবে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

জানা গেছে, ‘পুরনো ঝুল বারান্দা’ গানটি সোমবার সন্ধ্যায় পিয়াল হাসানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।

নতুন প্রজন্মের গান তেমন একটা শুনি না

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিশেষ আয়োজন

৭ দিনব্যাপী সালমান শাহ চলচ্চিত্র উৎসব

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে শব্দের বাইরের গল্প নিয়ে দলীয় শিল্প প্রদর্শনী

বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত হচ্ছে বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার

শুক্রবার প্রচার হবে ‘ইত্যাদি’র সংকলিত পর্ব

শিল্পকলায় জাদুসন্ধ্যার আয়োজন

হৈমন্তীর কণ্ঠে ‘তোমায় দেখলে মনে হয়’

১৬ বছরের পথচলা শেষে ‘পেছনের গল্প’ নিয়ে ফিরছে স্পিরিচুয়াল

বৃহস্পতিবার শিল্পকলায় ‘নজরুলের লেটোগান ও কবিগান’