হোম > বিনোদন

শ্যাম বেনেগাল মারা গেছেন

বিনোদন ডেস্ক

বলিউডের নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। মুম্বাইয়ের ওয়াকহার্ট হাসপাতালে আজ সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শ্যামের মেয়ে পিয়া বেনেগাল ইন্ডিয়ান এক্সপ্রেসকে তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শ্যাম বেনেগাল কিডনির সমস্যাসহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করার জন্য তাকে হাসপাতালে যেতে হত। একাধিক শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও তিনি যেভাবে নিজের জীবনে এগিয়ে যাচ্ছিলেন তা প্রশংসাযোগ্য।

১৯৩৪ সালের ১৪ ডিসেম্বর ভারতের হায়দারাবাদে শ্যাম বেনেগাল জন্মগ্রহণ করেন। কোঙ্কনি পরিবারে জন্ম তার। মাত্র ২১ বছর বয়সে বাবার দেওয়া ক্যামেরার মাধ্যমে প্রথম ছবি তৈরি করেছিলেন তিনি। তার বাবা ছিলেন পেশায় চিত্রগ্রাহক। সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন শ্যাম। হায়দারাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পূর্ণ করেছিলেন এ নির্মাতা। তার হায়দারাবাদ ফিল্ম সোসাইটি থেকেই সিনেমা নির্মাণের যাত্রা শুরু হয়েছিল। তার মৃত্যুতে ভারতের শোবিজে শোকের ছায়া নেমে এসেছে।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন