হোম > বিনোদন

প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ইংরেজি সিনেমা ‘ডট’

বিনোদন রিপোর্টার

আগামী ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বাংলাদেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি ইংরেজি ভাষায় শুটিং করা হয়েছে এবং ইংরেজি ভাষায় চলচ্চিত্রটির সেন্সর হয়েছে।

৩ আগস্ট দুই ঘণ্টা ৮ মিনিট ব্যাপী সিনেমাটির সেন্সর ছাড়পত্র হাতে পান প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন। তরী মিডিয়া লিমিটেড এর ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন বড়ুয়া মনোজিত ধীমন ও মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এই সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার, মিষ্টি মনি প্রমুখ।

প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বলেছেন, ‘আন্তর্জাতিকভাবে আমাদের সিনেমাটি সবাইকে দেখানোর জন্যই ইংরেজিতে কাজটি করেছি। আর আমাদের দর্শকরা বাংলা সাব টাইটেল দেখতে পারবেন।‘

পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেছেন, ‘সিনেমাটির আসল শক্তি হচ্ছে এর গল্প। এটি গল্প প্রধান।‘

উল্লেখ্য, সিনেমাটির শুটিং হয়েছে কুমিল্লা তিতাস উপজেলায়। সেখানে পুরোপুরি সেট সাজিয়ে সিনেমাটির শুটিং করা হয়।

আসছে নির্জন-মিতুল জুটির ‘কোটি টাকার বউ’

অশ্রু স্মরণ ও শ্রদ্ধায় মুস্তাফা মনোয়ারকে চিরবিদায়

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভী কারাগারে

‘অথবা তুমি আমি’তে পারসা ইভানা

বক্স অফিসে হতাশ করল ‘সুপারগার্ল’, দাপট অব্যাহত ‘টয় স্টরি ৫’-এর

নায়ক-নায়িকা খোঁজার মিশনে চুমকি-রিচি

শিল্পকলায় পূর্ণিমা তিথি-তে ‘সাধুমেলা’

একাধিক প্রজন্মের শৈশবের জাদুকর মুস্তাফা মনোয়ার

মুস্তাফা মনোয়ারের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে : তথ্যমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বনানী কবরস্থানে দাফন