হোম > বিনোদন

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন

বিনোদন রিপোর্টার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী ও নজরুল বর্ষ উপলক্ষে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের 'জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান-কথাসাহিত্যিক রাবেয়া খাতুন' কেন্দ্রীয় গ্রন্থাগারে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল কর্নার’ উদ্বোধন করা হয়েছে। কবি নজরুলের সাহিত্য, সংগীত, জীবনদর্শন ও বহুমাত্রিক সৃজনকর্ম নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের নিবিড় পাঠ ও চর্চার সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার, ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বরেণ্য নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, সংগীত, নৃত্যকলা ও ফ্যাশন ডিজাইন বিভাগের শিক্ষার্থীরা নাটিকা, গান, নৃত্য এবং ফ্যাশন শো পরিবেশন করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন অধ্যাপক রহমত আলী, অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি, 'আশীর্বাদ চলচ্চিত্র'-এর প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী (বীর বিক্রম), স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ফারজানা রশীদ ব্রাউনিয়া, উপস্থাপক দীপ্তি চৌধুরী, গবেষক মুশতাক ইবনে আইয়ুব, ড. মো. রাফিউল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম রিন্টুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, এই নজরুল কর্নারের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় কবির মুক্তচিন্তা, সংগীত ও মানবিক চেতনাকে আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পাবে।

‘ভায়োলেন্স’-এ যুক্ত হলেন অধরা ও শিরীন শিলা

ইসলামী সংগীতাঙ্গনে ইতিহাস: গোল্ডেন প্লে বাটন পেল শিশুশিল্পী সাইফা

‘সিনেমায় অভিনয়কে পাপ বলিনি’, বিতর্ক নিয়ে মুখ খুললেন পপি

বিপর্যস্ত নেপালে পর্যটকদের ফিরে আসার আহ্বান অভিনেত্রী মনীষার

‘সুন্দরভাবে বাঁচতে চাই, খোদার নাম নিতে চাই’

চার দশক পর ‘ডেজ অব থান্ডার’-এর সিক্যুয়েলে টম ক্রুজ, সঙ্গী অ্যান হ্যাথাওয়ে

তন্ময়-মিহি জুটির ‘ভালোবাসার ঘর’

সালমান শাহর অসমাপ্ত যে সিনেমায় অভিনয় করেন ওমর সানি

ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অপু বিশ্বাস

‘গুলশানের চামেলী’তে ফিরছেন বাপ্পারাজ