হোম > বিনোদন

কানাডায় যেমন সময় পার করছেন ববিতা

বিনোদন রিপোর্টার

উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতা দীর্ঘদিন যাবত নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না। কিন্তু তারপরও ববিতাকে ঘিরে প্রতিনিয়ত তার ভক্ত দর্শকের রয়েছে প্রবল আগ্রহ তিনি কখন কোথায় কি করছেন! ববিতার একমাত্র ছেলে অনিক দেশে এসে মাকে নিয়েই কানাডায় চলে যান। কানাডার টরেন্টোর কীচেনারিতেই থাকেন অনিক। সেখানে অনিক নিজেই বাড়ি কিনেছেন। সেই বাড়িতেই মা ও ছেলের সময় কাটে।

যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে ববিতা জানান, কানাডায় পৌঁছে তিনি তার মতো করেই ব্যস্ত হয়ে উঠেছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে যান, বাসায় ফিরে মা ও ছেলে একসঙ্গে নাস্তা করেন। নিয়মিত গার্ডেনিং নিয়েও ব্যস্ত থাকেন ববিতা। এছাড়াও ববিতা অনিকের জন্য মজার মজার খাবারও রান্না করেন। খুব যে অবসর সময় কাটান ববিতা, এমনটা নয়।

ববিতা বলেন, ‘এখানে এসে যে আমি একদম অবসর সময় কাটাই এমনটা নয়। এখানে এসেও আমি ব্যস্ত থাকি। কারণ আমার কাছে মনে হয় ব্যস্ততাই সুস্থতা। আর সুস্থতাই হচ্ছে আল্লাহর অশেষ নেয়ামত।’

তিনি আরো বলেন, অনিক ঢাকা গিয়েছিলো বেড়াতে, এরপর মা ও ছেলে একসঙ্গে টরেন্টোতে চলে এলাম। এখানে অনিকের নিজের বাড়ি আছে, ছেলের বাড়িতে মা থাকে, তাতে তার মনে যে কী আনন্দ আর ভালোলাগা এটা আসলেই ভাষায় প্রকাশের নয়। অনিকের বাড়িতেও আমাকে ব্যস্ত সময়ই কাটাতে হয়। তার জন্য তারই পছন্দের মজার মজার খাবার রান্না করি, একসঙ্গে মা ও ছেলে মাঝে মাঝে বিভিন্ন দেশের মুভি দেখি, গল্প করি। বেশ সুন্দর সময় কাটে আমাদের।

বাংলাদেশে ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার অনিকের প্ল্যান আছে কোন একটা দেশে যেন আমাকে নিয়ে ঘুরতে যাবে। এরপর আমি আমেরিকা যাবো আমার ভাইদের কাছে। সেখানে মেডিক্যাল চেকআপ শেষে আবারো কানাডায় ফিরে আসবো। এরপর সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী নভেম্বরে দেশে ফিরবো।’

নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন কী না এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন, ‘আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি-আমি অভিনয় থেকে অবসর নেইনি। নিশ্চয়ই গল্প এবং চরিত্র আমার ভালো লাগলে অবশ্যই অভিনয় করবো। কিন্তু বহু বছর হয়ে গেলো মনের মতো গল্পতো আমার কাছে আসছে না।’

ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।

ফ্যাসিবাদ গেছে, কালচারাল ফ্যাসিস্টরা এখনো বহাল তবিয়তে: মাবরুর রশিদ বান্নাহ

আরও ভালো গল্পে অভিনয় করার প্রত্যাশা রাখি: ফারজানা চুমকি

চিঠির ঐতিহ্য নিয়ে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’

বাংলাদেশে মুক্তি পাচ্ছে তুর্কি হরর সিনেমা ‘সয়’

ঈদে আসছে সিয়াম–তুষির ‘আবার দেখা হলে’

মুসলিম ধর্ম অবমাননার অভিযোগে কারিনা কাপুরকে আইনি নোটিস

অপূর্ব-নীহার নতুন নাটক ‘দূরের মানুষ’

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা উজ্জ্বল

দীর্ঘ বিরতি ভেঙে সিনেমার গানে কুমার বিশ্বজিৎ ও কনকচাঁপা

‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার