হোম > বিনোদন

তারেক আনন্দের কথায়, নিশ্চুপ বৃষ্টি’র ‘ঘুম ঘুম চোখ’

বিনোদন রিপোর্টার

বাংলাদেশি আইডল’খ্যাত এই প্রজন্মের বেশ শ্রোতাপ্রিয় একজন সুরেলা কণ্ঠের সঙ্গীতশিল্পী নিশ্চুপ বৃষ্টি। তার কণ্ঠের বেশকিছু মৌলিক গান শ্রোতা দর্শকের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছে। যে কারণে ঢাকা ও ঢাকার বাইরে স্টেজ শো’তে নিশ্চুপ বৃষ্টির স্টেজ শো’তেও বেশ ভালো চাহিদা রয়েছে। গানের ভুবনে পথচলায় বৃষ্টি অনেক গীতিকারেরই গান করেছেন। কিন্তু এবারই প্রথম তিনি তারেক আনন্দের লেখা কোনো গান গাইছেন। গানের শিরোনাম ‘ঘুম ঘুম চোখ’।

গানের কথা এমন, ‘তোমার ঘুম ঘুম চোখে, ভালোবাসার রোদ পড়ুক, বৃষ্টি নামুক অঝোর ধারায়’। এই গানের সুর সঙ্গীত করছেন অয়ন চাকলাদার। গানটিতে বৃষ্টির সঙ্গে গাইবেন তামিম।

তারেক আনন্দ জানান, আজ বিকেল ৫টায় রাজধানীর রামপুরার একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিবেন শিল্পীরা। তারেক আনন্দ বলেন, ‘বৃষ্টির সুমধুর কণ্ঠে আমার কথায় আরো আগেই গান গাওয়ার কথা ছিলো। কিন্তু তা হয়নি। আমি সবসময় চাই আমার গীতিকবিতা কোনো সুন্দর কণ্ঠে গান হোক। বৃষ্টির কণ্ঠ সুন্দর। এই গানটির সুরও সুন্দর। অয়ন চাকলাদার ভীষণ পছন্দের একজন সুরকার। বৃষ্টি ও তামিমের কণ্ঠে গানটি ভালোলাগবে আশা করছি।’

বৃষ্টি বলেন, ‘তারেক আনন্দ ভাইয়ার লেখা বেশকিছু গান আমার শোনা হয়েছে। তিনি চমৎকার গান লিখেন। অনেক আগেই তার লেখা গান গাওয়ার কথা ছিলো। কিন্তু শেষমেষ ঘুম ঘুম চোখ-গানটিই প্রথম গান হচ্ছে। গানটির কথা এবং সুর এত চমৎকার, আশা করছি ভালোভাবে গানটি গাইতে পারবো এবং প্রত্যাশাও এমন যে গানটি প্রচারে এলে শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগবে।’

আরো তিনটি নতুন গানের কাজ চলছে। সবগুলো গানেই অল্প কিছুদিনের মধ্যে ভয়েজ দিবেন বৃষ্টি। এদিকে গত শনিবার বাংলাভিশনের ‘সাধু সঙ্গীত’ অনুষ্ঠানের জন্য গান গেয়েছেন বৃষ্টি। এই আয়োজনে তিনি ‘খাঁচার ভেতর অচীন পাখি’, ‘সোনা বন্ধু তুই আমারে’, ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ ও ‘গাড়ি চলে না, চলেনা’ গানগুলো গেয়েছেন। বৃষ্টি জানান, শিগগিরই বাংলাভিশনের পর্দায় তার পর্বটি প্রচার হবে।

ঢালিউড অ্যাওয়ার্ডে শাকিব খান, সঙ্গে ঝলমলে তারার মেলা

আসছে অপি-ঋত্বিকের বহুল প্রশংসিত সিনেমা ‘মায়ার জঞ্জাল’

১০ বছর পর কাজী শুভর একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’

আড্ডা ও স্মৃতিকথায় মেতে উঠলেন গুণী অভিনেত্রীরা

ফিলাডেলফিয়ায় মঞ্চে গাজা ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে বক্তব্য এড শিরানের

সংগীতের সঙ্গে রাজনীতির সম্পর্ক নিয়ে বিতর্কে বিভক্ত শিল্পীরা

দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুরের ‘দাদী ভয়ংকর’

নাটকে ব্যস্ত পারিশা জান্নাত

গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ ফাইনালিস্ট

এবারের ‘ইত্যাদি’ নকশিকাঁথার জামালপুরে, প্রচার ২৫ সেপ্টেম্বর