হোম > বিনোদন

আবার ন্যান্‌সি-হাবিব জুটি

বিনোদন রিপোর্টার

দুজনের ক্যারিয়ারের শুরুর দিকে ন্যান্‌সি-হাবিব জুটি ছিল আলোচিত। একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীত জগতের দুই তারকা। এবার ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে প্রথমবারের মতো গেয়েছেন হাবিব ও ন্যান্‌সি। ঈদে প্রচারিত ‘হৃদয়ের কথা’ নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছে। নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

ইমরান মাহমুদুল বলেন, ‘হাবিব ও ন্যান্‌সি জুটি বরাবরের মতোই দারুণ গান করেন, তবে এই প্রথমবার তারা আমার সুর ও সংগীতে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’

গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। এদিকে ‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

দর্শকদের মন জয় করা পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শেষ হচ্ছে কত পর্বে!

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

স্বর্ণের গিটার পেলেন রুনা লায়লা

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’

সুরের জাদুতে আজও অমর বারী সিদ্দিকি

ব্যবসায়িক সংকটে অনন্ত জলিল, দোয়া চাইলেন বর্ষা

৭ বছর পর প্রকাশ পেল জয় শাহরিয়ারের একক অ্যালবাম ‘বোকা’

ইতি টানছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

প্রকাশ পেলো তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’

পাকিস্তানের সিনেমা হল নিয়ে ভুল তথ্য, সমালোচনার মুখে শাকিব খান