হোম > বিনোদন

হাবিব মোস্তফার সুরে ইভার ‘ঘুমপাড়ানি’ গান

বিনোদন রিপোর্টার

পাওয়ার ভয়েজখ্যাত সুকণ্ঠী গায়িকা ‘ইসমত আরা ইভা’ ইতিমধ্যে তার গান দিয়ে শ্রোতাদের হৃদয়ে শক্তিশালী আসন গড়েছেন। অন্যদিকে ‘হাবিব মোস্তফা’ মরমি গান, সুফি গান, ফোক গানের রচয়িতা-সুরকার হিসেবে মিউজিক ইন্ডাস্ট্রিতে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন।

‘হাবিব মোস্তফা’র সুরে ইভা ইতোমধ্যে একাধিক প্রেমের গান করলেও এবারই প্রথম তিনি একটি ‘ঘুমপাড়ানি’ গান নিয়ে হাজির হলেন। কবি হাবিবা বেগমের রচনায় এই গানের সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।

নান্দনিক ভিডিও আকারে জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে। হাবিব মোস্তফা বলেন, ‘বাংলা গানের ভাণ্ডার বিশাল। তবে আধুনিক প্রেমের গান কিংবা মডার্ন ফোক গানের রাজত্বে শিশুদের নিয়ে বিষয়ভিত্তিক কোনো গান ইদানীং তৈরি হচ্ছে না।

একজন সুরকার হিসেবে নিজের মধ্যে, কোমলমতি শিশুদের মনের খোরাক জোগানোর তাগিদ থেকে এই গানটির সৃষ্টি হলো। আমার বিশ্বাস, শিশুদের পাশাপাশি বড়দের শ্রুতিতেও স্বস্তি দেবে এই গান।’

গানটি সম্পর্কে ইসমত আরা ইভা বলেন, ‘গান সিলেকশনের বিষয়ে আমি বেশ সতর্ক। একজন শিল্পী হিসেবে ভালো কথা ও সুরের গানের জন্য সব সময় আমি উৎকর্ণ থাকি।

ঘুমপাড়ানি গানের কথা ও সুর শুনে মনে হয়েছে: অনেক সুন্দর একটি সৃষ্টিতে যুক্ত হবার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। আমি আমার মনের মাধুরী মিশিয়ে গানটি গেয়েছি। আশা করি শ্রোতাদের তা ভালো লাগবে।’

‘মায়ের ডাক’ সিনেমার মহরতে মির্জা ফখরুল

মুহিন খানের পরিচালনায় সিঙ্গেল ফাদারে নিলয়

প্রকাশ্যে ‘একসাথে আলাদা’র ট্রেইলার, মুক্তি ১৯ মার্চ

ঈদে ফাহমিদা নবীর নতুন তিন গান

বালেন শাহ : র‌্যাপের মঞ্চ থেকে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নায়িকা বুবলীর গায়িকা হিসাবে আত্মপ্রকাশ

প্রকাশ পেল ’দম’–এর দমদার ফার্স্ট লুক

মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন হায়দার হোসেন

দুই বন্ধুর গল্পে রাজু-ইমন, সঙ্গে অধরা

অর্থহীনের নতুন নতুন লাইনআপ