হোম > বিনোদন

‘বাবার চোখে জল’ নিয়ে একসাথে সেলিম-শাহেদ

বিনোদন রিপোর্টার

শহীদুজ্জামান সেলিম ও শাহেদ শরীফ খানকে নিয়ে গুণী নির্মাতা মাইনুল হাসান খোকন নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘বাবার চোখে জল’ নামের একটি নাটক। নাটকটি রচনা করেছেন সুস্ময় সুমন। এরই মধ্যে নাটকটির নির্মাণ কাজ শেষে হয়েছে। নাটকটিতে আরো অভিনয় করেছেন মায়মুনা মম, আঁখি ও প্রিন্স।

শহীদুজ্জামান সেলিম প্রসঙ্গে শাহেদ শরীফ খান বলেন, ‘সেলিম ভাই আমাদের দেশের নাট্যাঙ্গনের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় একজন অভিনেতা। অনেকেই তাকে শক্তিমান অভিনেতা হিসেবেও আখ্যা দিয়ে থাকেন। তিনি বহু নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন। বাবার চোখে জল-নাটকে তিনি কতটা ভালো অভিনয় করেছেন তা দর্শকই ভালো বলতে পারবেন। কারণ সেলিম ভাইয়ের অভিনয় কেমন তা সবাই বেশ ভালো অবগত। সত্যি বলতে কী সেলিম ভাইতো আসলে মঞ্চের অভিনেতা, তাই যখন যে চরিত্রটিতে অভিনয় করেন একদম নিখুঁতভাবেই তা করার চেষ্টা করেন।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগেও সেলিম ভাইয়ের সঙ্গে বহু নাটকে অভিনয় করেছি। প্রতিনিয়তই তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আমি নাটকে তার সন্তানের চরিত্রে অভিনয় করেছি। চেষ্টা করেছি আমার চরিত্রটি ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে। নির্মাতা মাইনুল হাসান খোকন ভীষণ শ্রম দিয়ে, বেশ সচেতনভাবেই নাটকটি নির্মাণের চেষ্টা করেছেন। আশা করছি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

আগামী ১৬ জানুয়ারি নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান শাহেদ শরীফ খান।

‘আরেফিন’-কে নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার

ঈদে নারায়নগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

নতুন সংগীতায়োজনে ‘এই মন তোমাকে দিলাম’ গাইলেন সাবিনা ইয়াসমিন

‘আই ফোক ফিভার’-এ পল্লিগীতি গাইবেন সাবিনা ইয়াসমিন

নিরাপত্তা চেয়ে থানায় জিডি অভিনেত্রী তিথির

আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো শিল্প প্রদর্শনী ‘আনলার্নিং দ্য বুক’

তারিক বিন আজাদের নতুন মরমি নাশিদ ‘পালানোর উপায় নাই’

প্রকাশ্যে লিজার নতুন গান

মদের মামলা থেকে খালাস পেয়ে যা বললেন আসিফ

ঈদ ‘ইত্যাদিতে তমা মির্জা-হিমির নৃত্য চমক