হোম > বিনোদন

সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলছে ‘জুলাই ৩০৩’

বিনোদন রিপোর্টার

গত পহেলা জুলাই ইউটিউবে মুক্তি পেয়েছে জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জুলাই ৩০৩’। এখন পর্যন্ত জুলাই অভ্যুত্থান নিয়ে তেমন কোনো নির্মাণ না আসায় এটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।

আজিজ হাকিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রের গল্প লিখেছেন কবি ইসলাম তরিক। প্রযোজনা করেছেন সিয়াম আবদুল্লাহ।

বৃত্ত ফিল্ম ইউটিউব চ্যানেলে মুক্তিপ্রাপ্ত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জুলাই অভ্যুত্থানের সাধারণ মানুষের অংশগ্রহণ ও ত্যাগের কথা উঠে এসেছে। একইসঙ্গে জুলাইয়ের বেশ কয়েকটি আইকনিক দৃশ্যের রিমেক করা হয়েছে।

৩৭ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আবু সাইদ খান, তাজবীহ সা’দ, বাহারুল ইসলাম হিরাসহ ঐতিহ্য ও শীতলক্ষ্যা সাংস্কৃতিক সংসদের একঝাঁক অভিনয়শিল্পী। নারায়ণগঞ্জের বিভিন্ন স্পটে এর দৃশ্য ধারণ করা হয়েছে।

চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা বলেন, ‘জুলাই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। তাই জুলাই নিয়ে সাংস্কৃতিক অঙ্গনে অনেক কাজ হওয়া দরকার। কারিগরি সক্ষমতার দিক দিয়ে আমাদের টিম দুর্বল হলেও আমরা চেষ্টা করেছি জুলাইয়ের সার্বিক অবস্থাকে টাচ করতে।’

তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি : পূর্ণিমা

আরমান-মুক্তি প্যানেলের পূর্ণ তালিকা প্রকাশ

মেসির প্রশংসায় তারকারা

প্রকাশ পেল দিঠির কণ্ঠে ‘রবিঠাকুর’

নানা সংগ্রামে সংগীতের অভূতপূর্ব শক্তি আমরা দেখেছি : রিজভী

মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় সরকারের আর্থিক সহায়তা

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

ঈশিতার ‘মন খারাপের এই দিনে’

সরকারি অনুদানের টাকা আটকে যাওয়ায় বিপাকে নির্মাতারা

নিঃস্বার্থ বাবার চরিত্রে আজিজুল হাকিম