হোম > বিনোদন

শিল্পকলাতে ‘তোমার গানে জাগবে জুলাই’ প্রতিযোগিতা

বিনোদন রিপোর্টার

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ, বীরত্বগাঁথা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে গানে গানে তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘তোমার গানে জাগবে জুলাই’ শীর্ষক মৌলিক দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। দেশের দেশপ্রেমিক গীতিকার, সুরকার ও শিল্পীদের কাছ থেকে সম্পূর্ণ নতুন ও মৌলিক গান আহ্বান করা হয়েছে।

প্রতিযোগিতার জন্য জমা দেওয়া গানের বিষয়বস্তুতে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ, আহতদের বীরত্ব এবং নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তুলে ধরতে হবে। গানের কথা ও সুর সম্পূর্ণ মৌলিক হতে হবে। আগে কোনো মাধ্যমে যেমন : টিভি, রেডিও, ইউটিউব, ফেসবুক বা অন্য কোনো প্রতিযোগিতায় প্রকাশিত গান গ্রহণযোগ্য হবে না।

অংশগ্রহণকারীদের স্পষ্ট অডিওসহ গান পরিবেশনের একটি পূর্ণাঙ্গ ভিডিও বা অডিও ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইলের বিষয় (সাবজেক্ট) হিসেবে লিখতে হবে, ‘তোমার গানে জাগবে জুলাই – [অংশগ্রহণকারীর নাম]’।

ই-মেইলে গীতিকার, সুরকার ও শিল্পীর নাম, গানের কথা (লিরিক্স), অংশগ্রহণকারীর নাম-ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের স্ক্যান কপি এবং প্রয়োজনে প্রতিষ্ঠানের তথ্য সংযুক্ত করতে হবে।

নির্বাচিত সেরা ১০টি গানের জন্য আকর্ষণীয় আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

আগ্রহীরা আগামী ২৫ জুলাই ২০২৬, শনিবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে info@shilpakala.gov.bd ই-মেইল ঠিকানায় আবেদন পাঠাতে পারবেন।

প্রতিযোগিতার বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ ভবনের ৪১১ নম্বর কক্ষে (প্রযোজনা বিভাগ) সরাসরি যোগাযোগ করা যাবে।

চার বছর আগে হারানো সম্মান কি ফেরত পাব—প্রশ্ন পরীমণির

শখ থেকে অভিনয় আমার পেশা হয়ে উঠেছে : পারিসা জান্নাত

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে শাকিরাসহ যারা থাকছেন

নির্বাচনি সমাবেশে ৪১ জন নিহতের ঘটনায় পুলিশকে দায়ী করলেন বিজয়

চরিত্র নির্মাণে নান্দনিকতার কারিগর ফারজানা এ্যানি

জন্মদিনে ৩০০ গাছ লাগিয়ে চমক দিলেন চমক

এলো ফেরদৌসী রহমানের আত্মজীবনী

অনুদান কমিটিতে মুক্তি

বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

ফের ঢাকা মাতাতে আসছেন আতিফ আসলাম