হোম > বিনোদন

শাহনুর রহমান লুমিনের ‘কে’

বিনোদন রিপোর্টার

ব্যান্ড ফিডব্যাক-এর প্রধান কণ্ঠশিল্পী শাহনুর রহমান লুমিন। দীর্ঘদিন ধরে স্টেজ শো এবং ব্যান্ডের গান নিয়েই ব্যস্ত থাকা এই শিল্পী সাম্প্রতিক বছরগুলোতে একক গানেও মনোযোগ দিয়েছেন।

তারই অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় হাজির হলেন নতুন গান নিয়ে। লুমিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানের নাম ‘কে’। গানটির কথা, সুর, সংগীতায়োজন ও ভিডিও নির্মাণ করেছেন রাজিব হোসেন।

গানটি প্রসঙ্গে লুমিন বলেন, ‘এটি একটি স্যাড রোমান্টিক গান। গানের কথাগুলো অসাধারণ। কথার আবহের সঙ্গে মিল রেখে রাজিব হোসেন অসাধারণ সুর ও সংগীতায়োজন করেছেন। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের মনে দাগ কাটবে।’

মাকসুদ অধ্যায়ের পর ২০০৩ সাল থেকে ফিডব্যাক ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে দায়িত্ব পালন করছেন লুমিন। ব্যান্ডের বাইরেও তার কিছু জনপ্রিয় একক গান রয়েছে। গত কোরবানির ঈদে প্রকাশ করেছিলেন ‘লাগ ভেলকি লাগ’।

রমজান উপলক্ষে ছয় শিল্পীর ইসলামী গান

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

ঈদ ইত্যাদিতে দর্শকদের সঙ্গে মোশাররফ করিম

আইনি পদক্ষেপ নিয়েছেন মেহজাবীন চৌধুরী

জামিন পেলেন সংগীত শিল্পী নোবেল

নয় বছর পর ইমরান-নওমির নতুন গান

ঈদে আসছে নাজনীন নীহার তিন নাটক

প্রতারণা মামলায় আবারো গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

নাতশিল্পী সৈয়দ সালমান জিলানির মৃত্যু

ফ্যাসিবাদের আক্রোশ ও মাতৃত্বের সংগ্রাম নিয়ে ন্যানসির দীর্ঘ পোস্ট