হোম > বিনোদন

লিংকনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’

বিনোদন ডেস্ক

নব্বই দশকের সংগীতের গল্প নিয়ে টিভি পর্দায় আসছেন জনপ্রিয় ব্যান্ড আর্টসেল-এর ভোকালিস্ট লিংকন। মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ নামের অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ শনিবার রাত ১২ টায়।

নব্বই দশকের শেষ দিকে আর্টসেল ব্যান্ডের যাত্রা শুরু হলেও সংগীতের সোনালি অধ্যায় হিসেবে ওই সময়টাকে হৃদয়ে ধারণ করেন বলে জানান লিংকন। তার মতে, ‘ব্যান্ড তো বটেই আমাদের পুরো মিউজিক ইন্ডাস্ট্রিই একটা দারুণ সময় পার করছিলো তখন। আমাদের অগ্রজদের হাত ধরে ব্যান্ড মিউজিকের যে উত্থান হয়েছিল সেই পথ ধরেই আমরা তৈরি হয়েছি। বলা চলে নাইনটিজই আমাদেরকে তৈরি করেছে। তাই আমরা নাইনটিজকে ভুলতে পারি না। মাছরাঙা টেলিভিশনের এ অনুষ্ঠানে সে সময়ের কথা বলার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

অনুষ্ঠানে নব্বইয়ের স্মৃতিচারণের পাশাপাশি আর্টসেলের শুরু, প্র্যাকটিস, লিরিক, রেকর্ডিং ও কনসার্টের নানারকম গল্প বলবেন লিংকন। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।

প্রায় এক যুগ পর অভিনয়ে শান্তা জাহান

শিল্পকলাতে দুই দিনব্যাপী ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’ শুরু

অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’

অভিনয়ের পর নতুন পরিচয়ে হানিয়া আমির

পথশিশুদের নিয়ে কাজল ব্যানার্জীর ‘রাজকুমার’

ভেনিস উৎসবে পুরষ্কার জিতল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ডনের সম্পৃক্ততার তথ্য মিলেছে, তবু ‘হত্যা’ বলছে না তদন্ত সংস্থা

পপির জন্মদিনে আড়ম্বর নয়, সংসারেই কাটছে দিন

আশির দশক নস্টালজিক ট্রেন্ডে মেতেছেন তারকারা

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান